তুমি কেমন করে গান করো হে গুণী,
আমি অবাক্ হয়ে শুনি কেবল শুনি॥
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী॥
মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে—
হার মেনে যে পরান আমার কাঁদে,
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি॥
জুলাই 16, 2006 at 6:00 pm
এই তো দেখছি ভাল বাংলা লেখা হচ্ছে আপনার ব্লগে। আশা করি রোজ লিখবেন।
জুলাই 17, 2006 at 6:01 am
ধন্যবাদ আপনাকে ।
আচ্ছা বাংলা “একার” “ওকার” লেখা অন্যভাবে ডিসপ্লে হয় কেন?
এটা কন্পিগার জনিত সমস্যা? নাকি ফন্ট রিলেটেড সমস্যা?